পীযূষকান্তি বিশ্বাস
প্রমাণ পীযূষকান্তি বিশ্বাস দুয়ারের দাগ মুছে দিও, মুছে দিও এই চৌকাঠ যদি কোন রক্ত লেগে থাকে, মেঝেতে ফেলে দিও ভেজা সিমেন্ট , যদি কোন পদচিহ্ন থাকে । জন্ম থেকেই তো চিৎকার , হেই আমাকে দ্যাখো ঢাকা পড়ে আছি কিংবা আমি কোথাও অবশিষ্ট নেই আমাকে প্রমাণ করে দেখছে গোয়েন্দা বিভাগ আমার নখ, গলা, চোখ, যোনি, রোধ করে দেওয়া কণ্ঠ, ভেঙে যাওয়া পেলভিক বোনস... আমি ঘুমিয়েছিলাম কিংবা অস্থির চক্ষু নিয়ে আমি ঘুমাতে পারিনি আমি ছুঁয়েছিলাম এই দেওয়াল, কিংবা দেওয়াল অতিক্রম করে কোনদিন আমি আসিনি । আমার রেটিনায় ঢুকে আছে একটা চশমার কাঁচ ঈষৎ ভাঙ্গা, ঈষৎ ইঙ্গিতময় আমি দেখতে চেয়েছিলাম আমি কল্লোলিনী তিলোত্তমা কিনা কিংবা যারা চায়নি এই দুচোখে আমি এইসব দেখি, সরাসরি আমার নজর মেলাই তাদের চোখে ... দেওয়ালটা ভেঙ্গে দিলি ? ভেঙেছিস, ভাঙ্গ দেহটা পুড়িয়ে দিলি, পোড়ালে পোড়া কি করে পোড়াবি রাজপথে নেমে আসা মানুষের ঢল ? কান পুড়ে গেছে তবু শুনতে পাচ্ছি স্লোগাম চোখ পুড়ে গেছে তবু দেখতে পাচ্ছি বিনাশ জেনে রাখ...